এই হেমন্তে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুব্রত সরকার
দেশ : India , শহর : Indore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ডিসেম্বর
প্রকাশিত ৩ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ৮৬০ জন পড়েছেন।
SUBRATA SARKAR
হেমন্তের হিমেল বাতাসে যখন
আবেশিত এই নগরী
তখন
হিমেল স্পর্শে শিউরে উঠছে
এক বৃদ্ধ
আতঙ্কিত আগামী শীতের আশঙ্কায়
একাকী সেই বৃদ্ধের মাথার ওপর
ওই নীল আকাশই তার ছাত
আর 
এই হেমন্তে
আজ যেন সেই ছাত 
ভেদ করে নেমে আসছে
হিমেল হাওয়া,
আগামীর আশঙ্কায়
কেঁপে কেঁপে উঠছে তার শরীর।

দূর থেকে শোনা যায়
করা যেন করতালি দিয়ে 
গাইছে সমবেত সঙ্গীত
শীতের আহবানে 
কল্লোল।

###

রচনাকাল : ৯/১২/২০২১
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 2  Europe : 22  France : 1  Germany : 9  India : 102  Japan : 1  Saudi Arabia : 24  Ukraine : 2  
United Kingdom : 12  United States : 98  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 2  Europe : 22  
France : 1  Germany : 9  India : 102  Japan : 1  
Saudi Arabia : 24  Ukraine : 2  United Kingdom : 12  United States : 98  
Vietnam : 2  
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এই হেমন্তে by SUBRATA SARKAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী