আমি যাবোই ওই বাগানে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুব্রত সরকার
দেশ : India , শহর : Indore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ডিসেম্বর
প্রকাশিত ৩ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ৮৬১ জন পড়েছেন।
SUBRATA SARKAR
আমি যাবোই ওই বাগানে

ওরা অপেক্ষা করে করুক,
আমি করবো না, 
এগিয়ে যাবো,
আমি যাবোই ওই বাগানে,
কিছুকাল আগে যাকে কুঁড়ি দেখেছিলাম,
দেখবো সেটা ফুল হয়ে ফুটেছে কিনা ।

আমি এখনো জানিনা 
বড় গাছ গুলো,
নিজেদের সুবিস্তারের মধ্যে দিয়ে,
একটু আলো, একটু বাতাস,
আসতে দিয়েছে কিনা ওর কাছে ।

আমি এখনো জানিনা 
বাঁচবার জন্য যে যৎসামান্য,
খাদ্য-জল প্রয়োজন,
বড় গাছ গুলো,
নিজেদের বিশাল জটাজালের মধ্যে দিয়ে,
দিয়েছে কিনা একটু ছাড় ।

ওরা অপেক্ষা করে করুক,
আমি করবো না, 
আমি যাবোই ওই বাগানে ।

###

রচনাকাল : ৯/১২/২০২১
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  Europe : 26  France : 1  Germany : 8  India : 103  Japan : 3  Pakistan : 1  Romania : 1  Saudi Arabia : 19  Ukraine : 1  
United Kingdom : 13  United States : 102  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  Europe : 26  France : 1  Germany : 8  
India : 103  Japan : 3  Pakistan : 1  Romania : 1  
Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 13  United States : 102  
Vietnam : 4  
© কিশলয় এবং সুব্রত সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি যাবোই ওই বাগানে by SUBRATA SARKAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০২
  • প্রকাশিত অন্যান্য লেখনী