অজয়ের কলতান প্রথম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৭৬ জন পড়েছেন।
শুনি হেমন্তের গান ...........অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীচরে সোনাঝরা রোদ ঝরে
পূবে হাসে অরুণ তপন,
গাঁয়ের পথের বাঁকে প্রভাত পাখিরা ডাকে
সুশীতল বহে সমীরণ।


অজয় নদীর পারে ধানখেত দুইধারে
মাঠেমাঠে ফলে সোনাধান,
অজয় নদীর কূলে ভাটিয়ালি সুর তুলে
মাঝি গায় ভাটিয়ালি গান।


জল নিতে আসে বধূ ঘোমটায় মুখ শুধু
ঢাকা দিয়ে রাঙাপথে হাঁটে,
দেখি বিকালের পরে সোনালী আলোক ঝরে
রাঙামেঘে সূর্য বসে পাটে।

র
দূর গাঁয়ে দীপ জ্বলে একা নদী বয়ে চলে
বাজে দূরে সাঁঝের সানাই,
গগনেতে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
দূরে নীল আকাশের গায়।


শুনি হেমন্তের গান অজয়ের কলতান
ঘাসের আগায় হিম পড়ে,
রাতি কেটে ভোর হয় সুশীতল বায়ু বয়
সোনারোদ ঝরে নদীচরে।
রচনাকাল : ৮/১২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 23  Germany : 9  India : 117  Japan : 1  Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 19  Ukraine : 1  
United Arab Emi : 1  United Kingdom : 17  United States : 125  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 1  Europe : 23  Germany : 9  
India : 117  Japan : 1  Lithuania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 19  Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 17  
United States : 125  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের কলতান প্রথম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৩৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী