অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে নবান্নের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৫৮ জন পড়েছেন।
অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে
নবান্নের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ধান কাটা হলে সারা আঁটি বেঁধে রাখে,
অঘ্রানে ধানের খেতে সোনাধান পাকে।
পাকাধান ঘরে আনে মাঠ থেকে চাষী,
সোনার ফসল ধান, সোনা রাশি রাশি।

আঙিনার ঢেঁকিশালে ধান ভানে বুড়ি,
দুধের পায়েস পিঠা সাথে চিড়া মুড়ি।
নলেন গুড়ের সাথে মাখা হয় খই,
মুড়ি মুড়কির সাথে খায় চিড়া দই।


নবান্ন উত্সব হয় অঘ্রানের মাসে,
নতুন গুড়ের গন্ধ বাতাসেতে ভাসে।
বাংলার ঘরে ঘরে আনন্দ উত্সব,
চাষীদের ঘরে ঘরে খুশি কলরব।


ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব চাষী,
নবান্নের উত্সবে মাতে গ্রামবাসী।
নবান্নে নতুন অন্ন প্রাণভরে খায়,
লিখেন লক্ষ্মণকবি তার কবিতায়।
রচনাকাল : ২৪/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 2  Europe : 3  France : 1  Germany : 10  India : 126  Japan : 2  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 14  United States : 133  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 2  
Europe : 3  France : 1  Germany : 10  India : 126  
Japan : 2  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 14  United States : 133  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে নবান্নের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী