অঘ্রানে ধানের ক্ষেতে প্রথম পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৭৫ জন পড়েছেন।
অঘ্রানের ধানের খেতে ......চাষী সব ধান কাটে
নবান্নের কবিতা-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অঘ্রানে ধানের খেতে চাষী ধান কাটে,
ফিরে আসে ঘরে যবে সূর্য বসে পাটে।
সারাদিন ধান কেটে আঁটি বাঁধা হলে,
বোঝাই ধানের গাড়ি রাঙাপথে চলে।

নদীঘাটে হাট বসে লোকজন মেলা,
সকাল হতে সন্ধ্যায় বেচাকেনা খেলা।
সারাদিন হাট বসে বেচাকেনা চলে,
চাল দিয়ে কেনাকাটা ভরে যায় থলে।

নতুন চালের ভাত আলু সিদ্ধ আর,
আতপের পরমান্ন বিবিধ প্রকার।
চিড়া মুড়ি খই আর সাথে গুড় পিঠা,
সুস্বাদু খাবার যত খেতে লাগে মিঠা।

নবান্নের উত্সব প্রতি ঘরে ঘরে,
সবাকার আমন্ত্রণ আহারের তরে।
সুস্বাদু ভোজনে প্রীত হয় সর্বজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ২০/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 1  Germany : 7  India : 131  Indonesia : 1  Japan : 11  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 13  United States : 107  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 1  Germany : 7  
India : 131  Indonesia : 1  Japan : 11  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 2  
United Kingdom : 13  United States : 107  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের ক্ষেতে প্রথম পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী