শুভ ভ্রাতৃ-দ্বিতীয়া (বিবিধ কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৭৪২ জন পড়েছেন।
শুভ ভ্রাতৃ-দ্বিতীয়া (বিবিধ কবিতা)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভ্রাতৃ-দ্বিতীয়ার দিন ভারি ধূম পড়ে,
ভাই-ফোঁটা উত্সব প্রতি ঘরে ঘরে।
ভগিনীরা ফোঁটা দেয় ভ্রাতার ললাটে,
বর্ষে বর্ষে ভাই-ফোঁটা যমভয় কাটে।


আজিকার দিনে যদি বোন ফোঁটা দেয়,
সাধ্য নাহি ভ্রাতৃ -আয়ু যম কেড়ে নেয়?
ভগিনীরে দেয় ভাই দামী অলঙ্কার,
তার সাথে নব বস্ত্র নানা উপহার।


প্রথমেতে ভগিনীরা প্রদীপ জ্বালায়,
ধান্য দূর্বা দেয় তারা ভ্রাতার মাথায়।
চন্দনের ফোঁটা দেয় ভ্রাতার কপালে,
উপহার করে দান ফোঁটাদান কালে।


সুমিষ্টান্ন ফল-মূল বিবিধ প্রকার,
ভ্রাতা দেয় ভগিনীরে নানা উপহার।
ভাই বোন হাসিখুশি থাকে সর্বক্ষণ,
ভ্রাত-দ্বিতীয়ার কাব্য লিখিল লক্ষ্মণ।
রচনাকাল : ৬/১১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 3  Germany : 11  India : 124  Ireland : 1  Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 12  United States : 124  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 2  Europe : 3  
Germany : 11  India : 124  Ireland : 1  Japan : 1  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 12  United States : 124  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ ভ্রাতৃ-দ্বিতীয়া (বিবিধ কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৭৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী