মা লক্ষ্মীর ব্রতকথা তৃতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৪১৪২৭ জন পড়েছেন।
মহালক্ষ্মীর ব্রতকথা
ধর্মীয় কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ পূর্ণিমা তিথি পূণ্য শুভক্ষণ,
ঘরে ঘরে লক্ষ্মীপূজা করে সর্বজন।
সাজিয়ে মঙ্গলঘট তাহে জল ভরে,
ধান দূর্বা পুষ্প দিয়ে লক্ষ্মীপূজা করে।


ধূপ দীপ শঙ্খ আর সুগন্ধি চন্দন,
ঘৃত মধু গঙ্গা জলে লক্ষ্মীর পূজন।
সুমিষ্টান্ন ফল মুল নারিকেল কলা,
বাতাপি খেজুর আর আপেল কমলা।


শঙ্খধ্বনি দিয়ে করে লক্ষ্মী আবাহন,
উলুধ্বনি দেয় সবে যত এয়োগণ।
পূজান্তে পাঁচালী পাঠ বিধিমতে হয়,
জয় জয় লক্ষী মাতা হোক তব জয়।


সর্বশেষে অন্নভোগ লোভিয়া প্রসাদ
লক্ষ্মী পুজে সবাকার পুরে মনোসাধ।
নমো দেবী লক্ষীমাতা প্রনমি তোমায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।
রচনাকাল : ২৭/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 1  Europe : 24  France : 1  Germany : 11  Hungary : 1  India : 139  Japan : 2  
Lithuania : 1  Netherlands : 2  Pakistan : 1  Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 12  Ukraine : 1  United Kingdom : 16  United States : 102  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 1  
Europe : 24  France : 1  Germany : 11  Hungary : 1  
India : 139  Japan : 2  Lithuania : 1  Netherlands : 2  
Pakistan : 1  Romania : 2  Russian Federat : 2  Saudi Arabia : 12  
Ukraine : 1  United Kingdom : 16  United States : 102  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা লক্ষ্মীর ব্রতকথা তৃতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৮৫৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী