ছিপখান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০৪১ জন পড়েছেন।
Rupak Ghosh
~ ছিপখান~
রূপক ঘোষ



ছিপখান নিয়ে মাঝি,
যায় ওই সাগরে।
হাতে নিয়ে দাঁড়খানি,
দাঁড় বায় সজোরে॥
 

ছিপছিপে চেহারা সব,
মাল্লার গান গায়।
ছিপা আছে ছিপখানি,
বসে আছে খালি গায়।। 


আছে ছিপ, ছাঁকি- জাল,
ছাওয়া আছে ছিপখান।
ছলাত্‍ করে জল,
ভেঙে হয় খানখান॥


ছামুতে ফেলে জাল,
ছিলিমেতে মারে টান।
জালেতে পড়েছে মাছ,
হাঁই মারো মারো টান॥
 

ছিপ নিয়ে ফিরে আসে,
দিয়েছে যে পাল্লা,
ছিপখান তীরে বেঁধে,
ঘরে ফেরে মাল্লা॥  
       ---*---
রচনাকাল : ১৯/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 3  Germany : 9  Hungary : 2  India : 114  Ireland : 1  Japan : 12  Pakistan : 1  Philippines : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 23  Ukraine : 1  United Kingdom : 12  United States : 115  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 3  Germany : 9  
Hungary : 2  India : 114  Ireland : 1  Japan : 12  
Pakistan : 1  Philippines : 1  Russian Federat : 1  Saudi Arabia : 23  
Ukraine : 1  United Kingdom : 12  United States : 115  Vietnam : 4  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ছিপখান by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী