স্বপ্ন ভঙ্গ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৯ টি দেশ ব্যাপী ২৮৬১৫ জন পড়েছেন।
Rupak Ghosh
স্বপ্ন ভঙ্গ~
রূপক ঘোষ


টেনে নিয়ে খাতা, খুলেছি কলম,
লিখতে চাই যে কবিতা।
লিখিনি তো আগে কোনদিন আমি,
করছি না আমি ভণিতা॥


চোখ বুজে ভাবি কি লিখি আমি,
ভাবিয়া পাই না কিছু।
প্রেমের কবিতা লেখা কি সহজ?
সূত্র পাই যদি কিছু? 


অনেক করেছি চেষ্টা আমি,
খাতা টেনে কিছু লেখার।
 মনের ভাষা যাহা কিছু লিখি,
ছন্দ মেলে না তাহার॥


ছন্দের যে এত মারপ্যাঁচ,
আগে তো বুঝিনি কিছু।
কবিতা যখন পড়তে বসেছি,
সোজা লাগে সব কিছু।। 
 

কবিতার থেকে গল্প লেখা,
বুঝেছি অনেক সহজ।
ছন্দের পিছে ঘুরতে হবে না,
খাটাতে হবে না মগজ॥ 


তাড়াতাড়ি তাই নতুন করে,
লিখতে বসেছি গল্প।
হব না কবি, হবই লেখক,
লিখছি অল্প অল্প॥


দু-চার পৃষ্ঠা লেখার পরই,
থেমে গেছে মোর চিন্তা ।
জট পাকিয়ে যাচ্ছে গল্প
বেড়ে গেছে দুশ্চিন্তা॥


চাই না হতে লেখক আমি,
চাই না হতে কবি।
যেমন আছি তেমন থাকি,
ভুলতে চাই যে সবই॥

           ---*---
রচনাকাল : ১৯/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  Europe : 24  France : 1  Germany : 8  Hungary : 2  India : 123  Ireland : 1  Japan : 7  Kyrgyzstan : 1  
Netherlands : 1  Poland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 15  United States : 128  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  Europe : 24  France : 1  
Germany : 8  Hungary : 2  India : 123  Ireland : 1  
Japan : 7  Kyrgyzstan : 1  Netherlands : 1  Poland : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 20  Ukraine : 1  United Kingdom : 15  
United States : 128  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্ন ভঙ্গ by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১৪৭১১
  • শুভ জন্মদিন
  • Goutam
    Goutam
  • প্রকাশিত অন্যান্য লেখনী