চলো যাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০৩৩ জন পড়েছেন।
Rupak Ghosh
~ চলো যাই ~
  রূপক ঘোষ 


সব ছেড়ে চলো যাই ,
ঠিকানাটা পালটাই।
শালবনে লাল পথে,
জীবনটা হাতড়াই।। 
 

বনানীর হাতছানি,
সাগরের গর্জন।
ছুটে চলি দিকপানে,
করুক না তর্জন॥


ঝাউবনে পথ চলা,
বাতাসের ফিসফিস।
উদাস হয়েছে মন,
পাখি দিয়ে যায় শিস॥
 

পাহাড়ের ধাপে ধাপে,
ছোট ছোট ঘর-বাড়ি।
তুলি দিয়ে আঁকা যেন,
ঘিরে আছে সারি সারি॥


মাথা উঁচু করে সোজা,
পর্বত দাঁড়িয়ে।
মন চায় ছুঁতে তাকে,
হাত দুটি বাড়িয়ে॥


মনের জানালা খুলে,
বেদুইন হতে চাই।
প্রকৃতির রূপ রঙ,
শ্বাস ভরে নিতে চাই॥
               -*-
রচনাকাল : ১৯/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 1  Germany : 8  India : 113  Japan : 8  Kenya : 1  Netherlands : 1  Poland : 1  Saudi Arabia : 20  
Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 15  United States : 128  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 1  Germany : 8  
India : 113  Japan : 8  Kenya : 1  Netherlands : 1  
Poland : 1  Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 1  
United Kingdom : 15  United States : 128  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চলো যাই by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী