দেবীর বিসর্জন হয় না..... হয় বিজয়া বিজয়ার কবিতা-১৪২৮ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৮৪ জন পড়েছেন।
দেবীর বিসর্জন হয় না..... হয় বিজয়া
বিজয়ার কবিতা-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দেবী দুর্গা দশভূজা সকলেই করে পূজা
বাঙালির শ্রেষ্ঠ উত্সব,
দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
শিশু সব করে কলরব।


ঢাকঢোল কাঁসি বাজে পূজার মণ্ডপ মাঝে
দশমীতে দেবী বিসর্জন,
দেবী বিসর্জন নয় দেবীর বিজয়া হয়
ভুল নাহি কর কদাচন।


গ্রাম সীমানার কাছে দেবীর মন্দির আছে
বিসর্জনের বাজনা বাজে,
নদীর ঘাটের কাছে হাত তুলে সবে নাচে
অজয়ের বালুচর মাঝে।


অজয়ের নদীজলে প্রতিমা ভাসান হলে
সকলেই ফিরে আসে ঘরে,
শুভ বিজয়ার পরে সকলে অপেক্ষা করে
দিন গুনে সারা বর্ষ ধরে।


খুশি গান কোলাহলে বিজয়া সমাপ্ত হলে
সকলেই ভাসে আঁখিনীরে,
অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
বক উড়ে অজয়ের তীরে।
রচনাকাল : ১৮/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 22  Cambodia : 1  Canada : 44  China : 2  Europe : 1  France : 1  Germany : 14  Hungary : 12  Iceland : 1  India : 614  
Ireland : 2  Japan : 6  Lithuania : 2  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  South Africa : 1  Ukraine : 4  United Arab Emi : 1  
United Kingdom : 14  United States : 287  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 22  Cambodia : 1  Canada : 44  China : 2  
Europe : 1  France : 1  Germany : 14  Hungary : 12  
Iceland : 1  India : 614  Ireland : 2  Japan : 6  
Lithuania : 2  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 15  South Africa : 1  Ukraine : 4  United Arab Emi : 1  
United Kingdom : 14  United States : 287  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দেবীর বিসর্জন হয় না..... হয় বিজয়া বিজয়ার কবিতা-১৪২৮ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী