শ্রীমতী ভয়ংকরী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০১৮ জন পড়েছেন।
~ শ্রীমতি ভয়ঙ্করী~
   রূপক ঘোষ


কাজ থেকে ফিরে অনেক রাতে,
শুয়েছিনু মোর খাটে।
সাত-সকালেতে, চিল-চিত্‍কারে,
ঘুম উঠে গেল লাটে॥


লেপে মুখ ঢেখে বুঝতে চাইছি,
কেন এই দুপদাপ?
আসেনি বোধহয় কাজের মেয়েটি,
ঘুম থেকে উঠি চুপচাপ॥


ঘরে ঢুকে বলে শ্রীমতি আমায়,
লাগতে হবে যে সবে,
হাতে তুলে দেয় ঝাঁটা-বালতি,
বাসন ও মাজতে হবে॥


মিনমিন করে, বলি আমি ভয়ে,
এসব করিনি  আমি কোনদিন।
শিখে যাবে তুমি খুব তাড়াতাড়ি,
লাগবে না বেশিদিন॥ 


মুখ বুজে আমি, লেগে যাই কাজে,
অফিস নিয়েছি ছুটি।
পারব না আমি, ছেড়ে দাও আজ,
ধরি তার হাত দুটি॥


হেসে হেসে বলে, শ্রীমতি আমায়,
শিখিয়ে দেব সব রান্না,
আমি যদি পারি, পারবে ও তুমি,
থামাও  তুমি নাকি-কান্না॥


সব কাজ সেরে, স্নান করে খেয়ে,
বিশ্রাম নিতে ছুটি,
ফোন কানে এল, বলছে শ্রীমতি,
লোক পেয়ে গেছি, কাল থেকে তোর ছুটি॥ 
                    ---*---


রচনাকাল : ১৮/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 4  China : 1  Europe : 22  Germany : 13  India : 131  Ireland : 1  Israel : 1  Japan : 2  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 23  Ukraine : 3  United Kingdom : 13  United States : 149  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 4  China : 1  
Europe : 22  Germany : 13  India : 131  Ireland : 1  
Israel : 1  Japan : 2  Romania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 23  Ukraine : 3  United Kingdom : 13  United States : 149  
Vietnam : 4  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রীমতী ভয়ংকরী by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী