বরষায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৭০ টি দেশ ব্যাপী ২৯৫১৩ জন পড়েছেন।
Rupak Ghosh
~বরষায়~
রূপক ঘোষ


ঝিরঝির ঝিরঝির, অবিরাম বৃষ্টি,
প্রকৃতির কত রূপ, কত কিছু সৃষ্টি।
উদাস হয়েছে মন, হারিয়েছে দৃষ্টি,
রিমঝিম বরিষে, লাগে কত মিষ্টি॥


মেঘে মেঘে গরজনি, গুরু গুরু ওঠে রব,
কালো মেঘে ঢেকে গেছে, আঁধার হয়েছে সব।
বারি বহে কুলকুল, নদী ওই বহমান,
শুভ্র বলাকার সারি, গগনেতে ধাবমান॥


বরষার সিঞ্চনে, থই থই খাল-বিল,
পাখা মেলে উড়ে চলে, একঝাঁক গাঙ-চিল।
বসে আছে একমনে, মাছরাঙা তীরেতে,
ঝুপ করে মাছ নিয়ে, উড়ে যায় চকিতে॥


চঞ্চল মন আজ, হয়ে গেছে আনমন,
বরষার আবেশেতে, মুদে আসে দু-নয়ন।
ফিরে যেতে চায় মন, ফেরারী অতীতে,
ছোট ছোট কত গাথা ভেসে আসে স্মৃতিতে॥    
               ---*---


রচনাকাল : ১২/১০/২০২১
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 2  Germany : 10  India : 137  Japan : 10  Latvia : 1  Pakistan : 1  Saudi Arabia : 23  Turkey : 1  
Ukraine : 1  United Kingdom : 14  United States : 170  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 2  Europe : 2  Germany : 10  
India : 137  Japan : 10  Latvia : 1  Pakistan : 1  
Saudi Arabia : 23  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 14  
United States : 170  Vietnam : 4  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বরষায় by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী