আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা দুর্গাপূজার কবিতা-1428 (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৭০৩ জন পড়েছেন।
আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা
দুর্গাপূজার কবিতা-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আজি শুভ মহা ষষ্ঠী পূণ্য শুভক্ষণ,
মাটির মঙ্গল ঘট করয়ে স্থাপন।

ধান্য দূর্বা আম্রশাখা রাখি ঘট পরে
নববস্ত্র নারিকেল রাখে যত্ন করে।

মন্দিরেতে পুরোহিত বসি শুদ্ধাসনে,
করিছেন মন্ত্রপাঠ ভক্তি যুক্ত মনে।
দোলায় নব-পত্রিকা করিয়া স্থাপন,
নদীঘাটে সকলেই করে আগমন।

বারি লয়ে আসে ফিরে নদীঘাট হতে,
চতুর্দোলা সাথে করি চলে রাঙাপথে।
মন্দিরেতে আসি করে পূজা সমাপন,
পূজান্তে সবাই করে প্রসাদ গ্রহণ।

সন্ধ্যায় আরতি হয় ঢাকঢোল বাজে,
ধুনুচি লইয়া নাচে মণ্ডপের মাঝে।
মহা-ষষ্ঠী কাব্য-গাথা অমৃত সমান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।
রচনাকাল : ১১/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  Europe : 24  Germany : 10  India : 116  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 10  
United States : 108  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  Europe : 24  Germany : 10  
India : 116  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 14  
Ukraine : 1  United Kingdom : 10  United States : 108  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আদ্যাশক্তির আরাধনা ও দেবী বন্দনা দুর্গাপূজার কবিতা-1428 (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৩১২
  • প্রকাশিত অন্যান্য লেখনী