পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন দেবীর আগমনী মহালয়ার কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৫১ জন পড়েছেন।
পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন
দেবীর আগমনী মহালয়ার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দেবীপক্ষ আগমন তাই করি আবাহন
এসো মাগো পুজিব তোমায়,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
বাজে কাঁসি পূজার সানাই।

একটি বছর পরে শুধু দিন চার তরে
ধরাধামে আগমন হয়,
পূজার বাজার সব ঘরে ঘরে কলরব
এসে গেল পূজার সময়।

পূজার বাজার করা দিনশেষে ঘরে ফেরা
চারিদিকে সাজ সাজ রব,
সবুজ ধানের খেতে সমীরণ উঠে মেতে
কলরব করে পাখি সব।

প্যাণ্ডেলেতে ভিড় জমে ভিড় কভু নাহি কমে
দর্শনার্থী আসে দলে দলে,
শ্রদ্ধা সহ ভক্তি ভরে সকলে প্রণাম করে
সবে দুর্গা মাতা জয় বলে।

রচনাকাল : ৮/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 2  Canada : 13  China : 3  Europe : 8  France : 1  Germany : 10  Hungary : 2  India : 310  Ireland : 1  
Jordan : 1  Lithuania : 1  Morocco : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  South Africa : 1  Ukraine : 3  United Arab Emi : 1  
United Kingdom : 17  United States : 282  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 2  Canada : 13  China : 3  
Europe : 8  France : 1  Germany : 10  Hungary : 2  
India : 310  Ireland : 1  Jordan : 1  Lithuania : 1  
Morocco : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 16  South Africa : 1  Ukraine : 3  United Arab Emi : 1  
United Kingdom : 17  United States : 282  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন দেবীর আগমনী মহালয়ার কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী