পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন দেবীর আগমনী মহালয়ার কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৬৪ জন পড়েছেন।
পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন
দেবীর আগমনী মহালয়ার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আজি এ ধরার পরে নিশির শিশির ঝরে
কচি দূর্বা ঘাসের উপর,
অজয় নদীর কূলে শোভা দেয় কাশ ফুলে
সোনা রোদে হাসে নদীচর।

পূজা পূজা গন্ধ ভাসে আকাশে আর বাতাসে
শরতের শিউলিরা ফুটে,
সোনালী কিরণে হাসে সোনারবি পূর্বাকাশে
শরতের সোনা রবি উঠে।

একটি বছর ধরে সকলে অপেক্ষা করে
এসে গেল পূজার সময়,
সবাই আনন্দে মাতি জেগে উঠে দেশ জাতি
আদ্যাশক্তি আরাধনা হয়।

নতুন জামা কাপড় পরে কেহ ধূতি চাদর
প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ভিড় জমে,
অপরূপ রূপে সাজে আসে মণ্ডপের মাঝে
ভিড় দেখি কভু নাহি কমে।

এসো মাগো দশভূজা সকলে করিব পূজা
শঙ্খ ঘন্টা ঢাকঢোল বাজে,
মঙ্গল ঘট সাজায় ঢাকীরা ঢাক বাজায়
পূজার আনন্দে সবে নাচে।
রচনাকাল : ৮/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 2  Canada : 10  China : 2  Europe : 129  Germany : 15  Hungary : 2  India : 268  Japan : 2  Lithuania : 1  
Morocco : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 11  United States : 187  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 2  Canada : 10  China : 2  
Europe : 129  Germany : 15  Hungary : 2  India : 268  
Japan : 2  Lithuania : 1  Morocco : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 12  Ukraine : 2  United Kingdom : 11  
United States : 187  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পিতৃপক্ষের অবসান....... দেবীপক্ষের আগমন দেবীর আগমনী মহালয়ার কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী