বর্ষা তোমাকে
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১৯৬২৯ জন পড়েছেন।
                   বর্ষা তোমাকে
                    মেঘনাদ দও

       অনেক দিন হয় নাই দেখা।
       ইচ্ছে করছে আবার দেখা করতে!
       বহু বছর আগে পড়া উপন্যাসের মতো!

       বঙ্কিম চাঁদের মতো তোমার নাভিতে
       চুম্বন দিতে চাইছে মন।
       বহু বছর আগে পড়া উপন্যাসের মতন!
 
       আমি জানি, এক আলোকবর্ষ গিয়েও;
       তুমি আমায় ভুলতে পারোনি।
       আমি জানি...
       আমি তোমায় ভুলতে গিয়েও
       তোমায় আমি বারে বারে ফিরে আনি,
        মননে, নয়নে; অবচেতনে।

        এক একটি ক্ষন চলে  যায়,
        এক একটি প্রহর অতিবাহিত হয়;
        এক একটি দিন যাপন করি
        তোমাকে ভুলবো বলে যে প্রয়াস,
        তোমায় ভুলবো বলে যে ঐকান্তিক নির্মমতা
        একটি বিলাসিতায় পর্যবসিত হয়েছে।

         সর্বক্ষণ ভুলবো বলে যে আমার ইবাদত
         কিউপিড প্রহরী হয়ে এসেছে সেই ইবাদতের।
         এই বিলাসিতাকে ভেঙেছে।
         আমার মনে তোমার রেনেসাঁ এসেছে।
         

         

     


রচনাকাল : ৮/১০/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 5  Europe : 22  Germany : 10  India : 136  Japan : 17  Latvia : 1  Lithuania : 1  Pakistan : 2  Philippines : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 23  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  United States : 133  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 5  Europe : 22  Germany : 10  
India : 136  Japan : 17  Latvia : 1  Lithuania : 1  
Pakistan : 2  Philippines : 1  Russian Federat : 3  Saudi Arabia : 23  
Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  United States : 133  
Vietnam : 5  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্ষা তোমাকে by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪১৩০
  • প্রকাশিত অন্যান্য লেখনী