পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০০ টি দেশ ব্যাপী ৪৮৪২২১ জন পড়েছেন।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে আজি বিকশিত পুষ্পরাজি
শিউলি টগর ফুটে কত,
শরতের আগমনে ফুল ফুটে ফুলবনে
ফুটিল কমল শত শত।


শরতের নীলকাশে সাদা সাদা মেঘ ভাসে
নদীঘাটে যাত্রীদের ভিড়,
সাদা কাশফুলে ভরা অপরূপ মনোহরা
সুশোভিত অজয়ের তীর।


নয়ন দিঘির ঘাটে মরাল সাঁতার কাটে
মরালীরা পাছে পাছে ধায়,
নয়ন দিঘির জলে ছেলেরা শালুক তুলে
সোনার কমল শোভা পায়।


বাড়ির বেড়ার পাশে কচি কচি দূর্বাঘাসে
পড়ে ঝরে নিশির শিশির,
এ গাঁয়ের রাঙাপথে দুর্বাদল বৃন্ত হতে
অবিরত ঝরে ঝিরঝির।


পূজা এসে গেল কাছে আনন্দে সবাই নাচে
ঢাকীরা বাজায় জয়ঢাক,
শারদ প্রভাতে আজি উঠিল সানাই বাজি
মন্দিরেতে বেজে ওঠে শাঁখ
রচনাকাল : ৩/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 2  Europe : 3  Germany : 8  India : 120  Latvia : 1  Lithuania : 1  Mongolia : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 1  United Kingdom : 9  United States : 105  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 2  Europe : 3  
Germany : 8  India : 120  Latvia : 1  Lithuania : 1  
Mongolia : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 1  United Kingdom : 9  United States : 105  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৫৩৮৯৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী