জাতির জনক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৯২ জন পড়েছেন।
জাতির জনক (মানবতাবাদী কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জাতির জনক তুমি জন্মিলে ভারতভূমি
তুমি ভারতের সুসন্তান,
করিলে জীবন পন দেশহিতে অনশন
নেতা তুমি, হে বীর মহান!


তুমি স্বদেশের তরে সমগ্র জীবন ধরে
শিখাইলে ত্যাগের মহিমা,
তুমি যে জাতির প্রাণ জাতিরে করিলে ত্রাণ
তুমি বীর জ্ঞানের গরিমা।


সত্যাগ্রহ আন্দোলন দেশজুড়ে অনশন
জাতির জনক তুমি বীর,
আইন অমান্য করি অহিংসা অস্ত্র ধরি
সৃজিলে লবণ জলধির।


কোথা হতে আসি সে নাথুরাম গডসে
নিল কেড়ে গান্ধীজির প্রাণ,
তোমার বিরহে আজি কাঁদে সারা দেশবাসী
হে মহাত্মা! তুমি যে মহান।


চরকায় সুতা কাটি জেগে উঠে দেশ জাতি
অহিংসা সর্ব ধর্ম সার,
আজি শুভ জন্মদিনে দেশ জাতি প্রতিজনে
জানায় প্রণাম বারবার।
রচনাকাল : ২/১০/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 4  France : 2  Germany : 11  India : 127  Lithuania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 11  Ukraine : 1  
United Kingdom : 13  United States : 121  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 4  France : 2  
Germany : 11  India : 127  Lithuania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 11  Ukraine : 1  United Kingdom : 13  United States : 121  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জাতির জনক by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩১০
  • প্রকাশিত অন্যান্য লেখনী