পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৬৬ জন পড়েছেন।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতে শিউলি ফুটে গগনেতে রবি উঠে
সোনা রবি ছড়ায় কিরণ,
রাঙাপথে তরুশাখে কিচিমিচি পাখি ডাকে
হেরি নব মধুর মিলন।

সাদা মেঘ দলে দলে আনমনে ভেসে চলে
শরতের সোনা রোদ ঝরে,
অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
বলাকারা আসে নদীচরে।

সবুজ ধানের খেতে সমীরণ উঠে মেতে
রাখালের বাঁশি বাজে দূরে,
শারদীয়া দুর্গাপূজা আসিবে মা দশভূজা
গান বাজে আগমনী সুরে।

বাতাসে পূজার গন্ধ সকলে করে আনন্দ
ঢাকীরা বাজায় জোরে ঢাক,
পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
দিকেদিকে বাজে ঘন্টা শাঁখ।

এসো মাগো দশভূজা সকলে করিব পূজা
বারে বারে করি আবাহন,
পাঁচটি দিনের তরে মা আসেন ধরা পরে
মেতে উঠে সবাকার মন।

রচনাকাল : ২৮/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 27  Germany : 13  India : 119  Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 2  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 15  United States : 111  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 1  Europe : 27  Germany : 13  
India : 119  Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 2  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 15  United States : 111  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী