পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৫১৮১ জন পড়েছেন।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ঢাকের বাজনা বাজে দেবীর মন্দির মাঝে
শঙ্খ ঘন্টা বাজিছে কাঁসর,
শরতে নীল আকাশে সাদা মেঘমালা ভাসে
শরতের শোভা মনোহর।

শিউলি ফুটিল মেলা শারদ প্রভাত বেলা
সরোবরে ফুটেছে কমল,
ফুলের সৌরভ ভাসে অলিদল ছুটে আসে
গুন গুন করে অবিরল।

সবুজ ঘাসের পরে নিশির শিশির ঝরে
সূর্যের কিরণে হেসে উঠে,
সবুজ ধানের মাঠ আছে অজয়ের ঘাট
দুই কূলে কাশফুল ফুটে।

পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
প্যাণ্ডেলের কাজে ব্যস্ত সবে,
শিল্পী দিনরাত ধরে দুর্গার প্রতিমা গড়ে
সুন্দর প্রতিমা তৈরি হবে।

পড়ন্ত বিকেল পরে ডুবে রবি নদীচরে
দিবসের হয় অবসান,
দিনশেষে সন্ধ্যা আসে পূর্ণিমার চাঁদ হাসে
জোছনায় ধরা করে স্নান।

রচনাকাল : ২৮/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 4  Germany : 10  India : 117  Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 17  
South Africa : 1  Ukraine : 2  United Kingdom : 11  United States : 96  Uzbekistan : 1  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 4  Germany : 10  
India : 117  Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 17  South Africa : 1  Ukraine : 2  
United Kingdom : 11  United States : 96  Uzbekistan : 1  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৩৭২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী