পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৯২৮ জন পড়েছেন।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে
পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দেবীর মন্দির মাঝে পূজার ঘণ্টা বাজে
ঢাকীরা বাজায় জয়ঢাক,
শরতের আগমনে ফুল ফুটে ফুলবনে
শারদ প্রভাতে বাজে শাঁখ।

শারদ প্রভাত বেলা শিউলি ফুটিল মেলা
রাশি রাশি ফুটেছে টগর,
অজয়ের দুইকূলে শোভা দেয় কাশফুলে
দুই কূল শোভে মনোহর।

ভোরের শিশির ঝরে কচি দূর্বা ঘাস পরে
সূর্যের কিরণে তারা হাসে,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
দলে দলে সাদামেঘ ভাসে।

সরোবরে শতদল ফুটে সহস্র কমল
পুঞ্জে পুঞ্জে আসে মধুকর,
অলি করে গুঞ্জরণ মধু করে আহরণ
ঢুলে পড়ে ফুলের উপর।

শরতের আগমনী সুমধুর গান শুনি
পূজার সময় এল কাছে,
পূজার আনন্দে তাই খুশিতে নাচে সবাই
পুলকে হৃদয় আজি নাচে।

রচনাকাল : ২৫/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 2  Germany : 6  India : 117  Japan : 3  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 15  Ukraine : 2  
United Kingdom : 9  United States : 110  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  Europe : 2  Germany : 6  India : 117  
Japan : 3  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 15  Ukraine : 2  United Kingdom : 9  United States : 110  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পূজা এলো কাছে....... পূজার খুশিতে হৃদয় নাচে পূজার কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৫৭
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী