শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৪ টি দেশ ব্যাপী ৪৬৫১৬৮ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ ( নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সাদামেঘ ভেসে ভেসে চলে
প্রভাত পাখিরা সব মাতে কোলাহলে।
অরুণ বরণ রবি পূর্ব দিকে উঠে,
কাননে কুসুম কলি সবগুলি ফুটে।

শিউলির ডালে কুঁড়ি ফুটিল যখন,
সূর্যালোকে পড়ে ঝরে ফুল অগণন।
ফুটিল টগর কত ফুটে কেয়া ফুল,
স্বর্ণচাঁপা বেলি আর মল্লিকা বকুল।

কচুরিপানায় ভরে আছে দিঘি জল,
মাঝখানে আছে ফুটে শালুক কমল।
সকালের সোনারোদ জলে পড়ে ঝরে,
দিঘিজলে হাঁসগুলি কোলাহল করে।

অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
দুইপারে ছোট গ্রাম সবুজ ছায়ায়।
সবুজ ধানের খেত রাঙাপথ ধারে,
দুই কূলে কাশবন অজয়ের পারে।

রচনাকাল : ২০/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 27  France : 1  Germany : 5  India : 104  Iran, Islamic R : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 11  United States : 86  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 27  France : 1  
Germany : 5  India : 104  Iran, Islamic R : 1  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 86  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮২৯৩০
  • প্রকাশিত অন্যান্য লেখনী