শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৮০৫২৬ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমনী বাজে বাঁশি দূরে,
বাজে আগমনী গান সুমধুর সুরে।
গগনেতে শুভ্র মেঘ পুঞ্জে পুঞ্জে ভাসে,
নিশির শিশির ঝরে কচি দূর্বা ঘাসে।

ফুটেছে শিউলি যত প্রভাতের বেলা,
বসুধায় ঝরে পড়ে শিউলির মেলা।
কুসুম কাননে ফুটে কুসুমের কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।

মাঠ ভরা সোনা ধান অপরূপ শোভা,
কচিকচি ধানচারা জলে আছে ডোবা।
ঘুঘুপাখি আলে বসে কিবা সুখ পায়,
শরতের সোনারোদ লাগে তার গায়।

শরতের রং লাগে অজয়ের কূলে,
দুইধারে কাশ বন ভরা কাশফুলে।
সুমধুর সুরে বাজে আগমনী গান,
শরতের উত্সবে মেতে উঠে প্রাণ।

রচনাকাল : ১৭/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 3  Europe : 28  France : 2  Germany : 10  India : 109  Japan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 10  United States : 97  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 3  Europe : 28  
France : 2  Germany : 10  India : 109  Japan : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 19  
Ukraine : 1  United Kingdom : 10  United States : 97  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৩৭৭৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী