শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮৩৬০ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনা রবি ছড়ায় কিরণ,
তরুশাখে বিহগের মধুর মিলন।
ফুটিল বকুল ফুল মল্লিকা টগর,
মধু আহরণ তরে আসে মধুকর।

শিউলির ডালে কুড়ি ফুটিল যখন,
রবির কিরণ লেগে ঝরে অগণন।
রাঙাপথে গরুগাড়ি চলে সারিসারি,
দুই ধারে তালগাছ খেজুর সুপারি।

শরতের সোনাঝরা রোদ পড়ে ঝরে,
প্রভাতে কমল কলি ফুটে সরোবরে।
রাঙাপথে একধারে কাদা জলে ডোবা,
ফুটেছে শালুক তাতে অপরূপ শোভা।

মন্দিরে কাঁসর ঘন্টা ঢাকঢোল বাজে,
সন্ধ্যায় আরতি হয় মন্দিরের মাঝে।
শারদীয়া উত্সবে মাতে বসুন্ধরা,
শারদ পূর্ণিমা রাতি অতি মনোহরা।

রচনাকাল : ১৬/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Belgium : 1  Canada : 3  China : 1  Europe : 24  Germany : 15  India : 120  Japan : 2  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 14  United States : 102  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Belgium : 1  Canada : 3  China : 1  Europe : 24  
Germany : 15  India : 120  Japan : 2  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 14  United States : 102  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৪৬৯৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী