শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮২৬ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শারদপ্রভাতে আজি নির্মল আকাশ,
মৃদু মন্দ সুশীতল বহিছে বাতাস।
সোনাঝরা রোদ ঝরে সরু রাঙাপথে,
গাঁয়ের বধূরা জল আনে নদী হতে।

শারদ শিশিরে সিক্ত শিউলিরা ঝরি,
ফুল শাখা হতে ভূমে যায় গড়াগড়ি।
ফুটেছে টগর জুঁই মাধবী মালতী,
স্বর্ণচাঁপা কেয়াফুল অপরূপ অতি।

অজয়ের নদীঘাটে শোভা দুইকূলে,
দুই ধারে কাশবন ভরা কাশফুলে।
অজয় নদীর চরে শালিকের দল,
চরে বসে সারাদিন করে কোলাহল।

সন্ধ্যায় আরতি হয় দেবীর মন্দিরে,
সন্ধ্যাদীপ হয় শুরু প্রতি ঘরে ঘরে।
সাঁঝের সানাই বাজে আগমনী সুরে,
সেই সুর শুনে লাগে অতি সুমধুর।

রচনাকাল : ১৬/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 3  France : 1  Germany : 14  India : 132  Japan : 2  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 11  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 15  United States : 107  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 3  France : 1  
Germany : 14  India : 132  Japan : 2  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 11  
Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 15  United States : 107  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৪৫৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী