শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৮০৫৩০ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের সোনারোদ হাসে আঙিনায়,
সাদামেঘ ভেসে চলে আকাশের গায়।
ফুটেছে কুসুম কত কুসুম কাননে,
ধেয়ে আসে অলিদল মধু আহরনে।

অরুণ বরণ রবি পূবদিকে উঠে,
দিঘিপাড়ে ঝোপেঝাড়ে কেয়াফুল ফুটে।
তালদিঘি পাড়ে তার উঁচু তালগাছ,
দিঘিজল ঝলমল জলে খেলে মাছ।

শরতে শিশির ঝরে রাঙাপথে ঘাসে,
গাঁয়ের বধূরা যত জল নিতে আসে।
দুপুরে সাঁতার কাটে পাড়ার ছেলেরা,
জাল দিয়ে মাছ ধরে গাঁয়ের জেলেরা।

নদীঘাটে দুই ধারে ফুটে কাশফুল,
সাদা কাশফুলে ভরা অজয়ের কূল।
শরতের সোনারবি কিরণ ছড়ায়,
অবিরত কল কল নদী বয়ে যায়।

রচনাকাল : ১৪/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 3  Europe : 3  France : 2  Germany : 9  India : 119  Japan : 6  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 13  Ukraine : 1  United Kingdom : 11  United States : 126  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 3  Europe : 3  France : 2  
Germany : 9  India : 119  Japan : 6  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 13  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 126  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৩৭৭৫৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী