শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫২৫৭২ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমন বসুন্ধরা পরে,
রবির কিরণ ঝরে অজয়ের চরে।
অরুণ বরণ রবি পূব দিকে উঠে,
অজয়ের দুইকূলে কাশফুল ফুটে।

হিমেল পরশে কাঁপে শিউলির বন,
প্রভাতপাখির গানে ভরে উঠে মন।
টগর বকুল জুঁই ফুটে আছে কত,
অলিদল গুঞ্জরিয়া আসে শত শত।

শিশিরে শিশিরে ভেজা তৃণবৃন্তমূল,
সকালেই ঝরে পড়ে শিউলির ফুল।
মাধবী মালতী ঘেরা মাটির উঠান,
বাজে দূরে শরতের আগমনী গান।

রাঙাপথে বামপাশে আছে কাদাডোবা,
দিঘিতে শালুক ফুটে অপরূপ শোভা।
সরোবরে ফুটে আছে সহস্র কমল,
মধুলোভে আসে তথা যত অলিদল।

রচনাকাল : ১৩/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Europe : 3  Germany : 6  India : 105  Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 9  
Spain : 1  Ukraine : 1  United Kingdom : 9  United States : 96  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  Europe : 3  Germany : 6  India : 105  
Iran, Islamic R : 1  Japan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 9  Spain : 1  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 96  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৮২৭৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী