শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫১১৮১ জন পড়েছেন।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে
শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সাদামেঘ পুঞ্জে পুঞ্জে ভাসে,
প্রভাতের সোনারবি পূরবেতে হাসে।
শিউলি ফুটিল মেলা, ফুটেছে টগর,
মাধবী মালতী যুঁথী শোভা মনোহর।



তরুশাখে পাখিসব করে কোলাহল,
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল।
শিশিরের বিন্দু ঝরে ঘাসের আগায়,
প্রভাতের সোনারোদ ঝরে আঙিনায়।


গাঁয়ের পথের ধারে তাল ও সুপারি,
লম্বা লম্বা বাঁশগাছ শোভা দেয় ভারি।
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট,
দুই ধারে আছে তার সবুজের মাঠ।


রাখালের বাজে বাঁশি রাখালিয়া সুরে,
গগনেতে শঙ্খচিল পাখা মেলে উড়ে।
কমল শালুক ফুলে  ভরা সরোবর,
শরতের সোনা রোদ শোভা মনোহর।
রচনাকাল : ১২/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 26  France : 1  Germany : 7  India : 110  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 9  Ukraine : 1  United Kingdom : 10  United States : 99  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 26  France : 1  
Germany : 7  India : 110  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 9  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 99  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... শিউলি ফুটেছে ফুলবনে শরতের কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২১৮৪৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী