শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৫১১ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলি ফুটেছে বনে
পূবদিকে সোনা রবি উঠে,
হিমেল পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
কাননে কুসুম কলি ফুটে।


কাজল দিঘির জলে মরাল মরালী খেলে
মেতে উঠে মধুর মিলনে।
দিঘিঘাটে দূর্বাঘাসে শিশিরের বিন্দু হাসে
প্রভাতের রবির কিরণে।


অজয়ের নদীবাঁকে মহুলের বন থাকে
নদীঘাট দূরে গ্রাম ছাড়ি,
রাঙাপথে তরুশাখে প্রভাত পাখিরা ডাকে
সারিসারি চলে গরুগাড়ি।


অজয়ের নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
নদীঘাটে যাত্রীদের ভিড়,
অজয়ের দুইকূলে শোভা দেয় কাশফুলে
মনোরম অজয়ের তীর।


সন্ধ্যা হলে তারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
শারদ পূর্ণিমা যবে আসে,
অজয়ের নদীজল বয়ে চলে অবিরল
জোছনায় নদীচর হাসে।
রচনাকাল : ১১/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  Europe : 24  Germany : 8  India : 109  Japan : 11  Lithuania : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 9  United States : 93  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  Europe : 24  Germany : 8  
India : 109  Japan : 11  Lithuania : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 15  Ukraine : 1  
United Kingdom : 9  United States : 93  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৯০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী