শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৪ টি দেশ ব্যাপী ৪৬৫১৮৮ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শিশিরে শিশিরে শীতল সমীরে
শরতের আগমন,
ফুটেছে শিউলি টগর চামেলি
শোভা দেয় ফুলবন।

দিঘিভরা জল ফুটেছে কমল
রাজহাঁস জলে চরে,
আসে দলে দলে বধূরা সকলে
দিঘিঘাটে স্নান করে।

গগনে গগনে ভাসে আনমনে
সাদামেঘ দলে দলে,
বাঁশি বাজে দূরে রাখালিয়া সুরে
শঙ্খচিল উড়ে চলে।

অজয়ের কূলে ভরা কাশফুলে
শোভা অতি মনোহর,
শালিকের দল করে কোলাহল
ভরে উঠে নদীচর।

শারদ সন্ধ্যায় কাঁসর বাজায়
ঢাকীরা বাজায় ঢাক,
তুলসীতলায় প্রদীপ জ্বালায়
বধূরা বাজায় শাঁখ।

রচনাকাল : ১০/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 18  Germany : 6  India : 106  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 1  Saudi Arabia : 7  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 111  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 4  Europe : 18  Germany : 6  
India : 106  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 1  
Saudi Arabia : 7  Ukraine : 1  United Kingdom : 10  United States : 111  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮২৯৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী