শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪৫০৮ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতে সবুজ খেতে ভোরের হাওয়া মেতে
মৃদু মন্দ সমীরণ বয়,
শরতের রবি উঠে ফুলের কলিরা ফুটে
বনে অপরূপ শোভা হয়।


শিশির ঝরানো ঘাসে মুক্তা সম বিন্দু হাসে
শরতের সোনারোদ ঝরে,
সরোবরে পদ্ম ফুটে পূবে লাল রবি উঠে
অলিদল গুন গুন করে।


অজয়ের নদীচরে অপরূপ শোভা ধরে
দুই তীরে শোভে কাশফুল,
অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
কাশফুলে ভরা দুই কূল।


শাল পিয়ালের বনে গায় সাঁওতালগণে
মাদলের তালে বাঁশি বাজে,
আদিবাসী রমণীরা নাচে হয়ে আত্মহারা
খোঁপায় ফুলের মালা সাজে।


সাঁঝের আঁধার নামে দূরে বাঁশতলা বামে
ঝোঁপেঝাড়ে জোনাকিরা জ্বলে,
ফুটফুটে জোছনায় নীল আকাশের গায়
চাঁদ আর তারা কথা বলে।


রচনাকাল : ৯/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 1  Europe : 23  France : 1  Germany : 9  India : 133  Lithuania : 3  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 11  Ukraine : 2  United Kingdom : 11  United States : 105  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 1  Europe : 23  
France : 1  Germany : 9  India : 133  Lithuania : 3  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 11  
Ukraine : 2  United Kingdom : 11  United States : 105  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী