আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা চতুর্থ খণ্ড (সপ্তম পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮১৩৩ জন পড়েছেন।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা 
চতুর্থ খণ্ড (সপ্তম পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

পৃথিবী এমন আজব আজব ঘটনা ঘটে যার কোনও ব্যাখ্যা নেই। তেমনই এক ঘটনা ঘটছে লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্র ডমিনিকান রিপাবলিকে। দেশটির দক্ষিণের রয়েছে এক আজব গ্রাম সালিনাস। ওই গ্রামে কারও বয়স ১২ বছর না হলে বোঝা মুশকিল, সে আদৌ মেয়ে না ছেলে! খবর নিউজ এইটিনের।

ওই গ্রামের বাসিন্দা জনি শারীরিকভাবে ছেলে। কিন্তু কোনও এক কারণে তার পুরুষাঙ্গ তৈরি হয়নি। তবে ১২ বছরে পা দেয়ার পর তার পুরুষাঙ্গ গঠিত হয়। জনির মতো গ্রামের আরও অনেক ছোট ছোট শিশুর একই অবস্থা। ১২ বছরের আগে যারা মেয়ে ছিল, ১২-তে পা দেয়া মাত্রই তারা ছেলেতে পরিণত হয়েছে।

স্থানীয়রা এই রোগের নাম দিয়েছে ‘১২ বছরে পুরুষাঙ্গ রোগ’ বা গেবেদোসিস। জনিকে ১২ বছরের আগে সবাই মেয়ে বলেই জানতো। কিন্তু পুরুষাঙ্গ তৈরি হওয়ার পর তাকে এখন সবাই ছেলে হিসেবেই মেনে নিয়েছে।

গ্রামের বাসিন্দা এমনই ছয়জন মেয়ে ১২ বছর বয়সের পরই ছেলেতে পরিণত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের সবাই ওই ছয়জনকে মেয়ে বলেই চিনতো। তারা মেয়েদের পোশাক পরেই গ্রামে ঘুরতো। কিন্তু ১২ বছরে পা দিতেই তাদের পুরুষাঙ্গ গঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এখন ওই ছয়জনই ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়।

বিশেষজ্ঞদের ধারণা, এক ধরনের বিশেষ শারীরিক ত্রুটির কারণেই গ্রামের মেয়েদের সঙ্গে এমনটা ঘটে থাকে। গর্ভাবস্থায় থাকাকালীনই শিশুদের উপর এই প্রভাব পড়তে শুরু করে। এই সমস্যার সৃষ্টি হয় গর্ভাবস্থায় একটি বিশেষ এনজাইমের অভাবে।

রচনাকাল : ৮/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 4  Germany : 12  India : 117  Japan : 8  Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 17  Spain : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 116  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 4  Germany : 12  
India : 117  Japan : 8  Lithuania : 1  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 17  Spain : 1  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 116  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা চতুর্থ খণ্ড (সপ্তম পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৩৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী