শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৯৭ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী 

শরতের আগমনে শিউলি ফুটেছে বনে
রাশি রাশি ফুটিল টগর,
পূবদিকে রবি উঠে কাননে কুসুম ফুটে
প্রকৃতির রূপ মনোহর।

রাঙাপথে দলে দলে গাঁয়ের বধূরা চলে
জল নিতে আসে নদীঘাটে,
গগনেতে মেঘ ভাসে পাড়ার ছেলেরা আসে 
সাবান মাখে সাঁতার কাটে।

অজয়ের নদীজল বয়ে চলে কল কল
দুইকূল কাশফুলে ভরা,
মাঠে মাঠে কচি ধান দেখে মেতে উঠে প্রাণ
সবুজে সবুজ মনোহরা।

মেঘে মেঘে রং লাগে হৃদয়ে পুলক জাগে
শারদ সন্ধ্যায় বাজে ঢাক,
মন্দিরে আরতি হয় বলে দুর্গা মাতা জয়
কাঁসি বাজে ঘন্টা আর শাঁখ।

অজস্র তারকা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
জোছনায় হাসে নদীজল,
অজয়ের নদীঘাটে শারদ রজনী কাটে
বয়ে চলে সদা কলকল।

রচনাকাল : ৭/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 6  Europe : 22  France : 1  Germany : 11  India : 119  Japan : 12  Lithuania : 1  Netherlands : 2  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 15  United States : 106  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 6  Europe : 22  
France : 1  Germany : 11  India : 119  Japan : 12  
Lithuania : 1  Netherlands : 2  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 19  Ukraine : 2  United Kingdom : 15  United States : 106  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী