শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২১৩ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শিশিরে ঝরানো শারদ প্রভাতে
শরতের রবি হাসে,
নিশির শিশির ঝরে ঝির ঝির
কচি কচি দূর্বাঘাসে।

শিউলির বনে ফুটিল শিউলি
টগর ফুটিল কত,
মাধবী মালতী মল্লিকা ও যুঁথী
ফুটে আছে শত শত।

কুসুম কাননে ফুল শাখে শাখে
ফুটে আছে ফুলকলি,
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে যত অলি।

শরতের রোদ করে ঝলমল
পাখি ডাকে গাছে গাছে,
তালদিঘি পাড়ে ঝোপে আর ঝাড়ে
কেয়াফুল ফুটে আছে।

অজয়ের চরে সারাদিন ধরে
নাচে শালিকের দল,
কাশফুলে ভরা অজয়ের কূল
বয়ে চলে কল কল।

রচনাকাল : ৬/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 4  Germany : 14  India : 126  Israel : 1  Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 13  United States : 123  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 4  Germany : 14  
India : 126  Israel : 1  Japan : 1  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 14  
Ukraine : 2  United Kingdom : 13  United States : 123  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী