শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৮৮৭ জন পড়েছেন।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা-১৪২৮ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

উঠে রবি পূর্বদিকে রঙিন আবীর মেখে
সুশীতল সমীরণ বয়,
অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
শরতের ছবি মনে হয়।

প্রভাতে শিশির ঝরে দূর্বাদল বৃন্ত পরে
রবির কিরণে তারা হাসে,
আজি এ প্রভাতবেলা মেঘমালা করে খেলা
গগনেতে সাদামেঘ ভাসে।

নয়ন দিঘির জল রোদে করে ঝলমল
ফুটে আছে সহস্র কমল,
মধু আহরণ তরে তথা সারাদিন ধরে
আসে ধেয়ে যত অলিদল।

ছাড়িয়া পূবের মাঠ অজয় নদীর ঘাট
সারি সারি চলে গরুগাড়ি,
গাঁয়ের পথের বাঁকে উড়ে বক ঝাঁকেঝাঁকে
নদীঘাটে দেয় তারা পাড়ি।

মন্দিরেতে বাজে ঢাক কাঁসি ঘন্টা আর শাঁখ
আরতির হয়েছে সময়,
শারদ পূর্ণিমা রাতে চাঁদ তারা একসাথে
সারারাত ধরে কথা কয়।

রচনাকাল : ৪/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 6  France : 2  Germany : 11  India : 122  Ireland : 1  Lithuania : 1  Poland : 2  Romania : 6  
Russian Federat : 1  Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 101  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 6  France : 2  
Germany : 11  India : 122  Ireland : 1  Lithuania : 1  
Poland : 2  Romania : 6  Russian Federat : 1  Saudi Arabia : 20  
Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 13  United States : 101  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে..... প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা-১৪২৮ (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী