আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা তৃতীয় খণ্ড (অষ্টম পরিচ্ছেদ)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫৭৬২৬ জন পড়েছেন।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা 
তৃতীয় খণ্ড (অষ্টম পরিচ্ছেদ)
তথ্য সংগ্রহ ও সম্পাদনা ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নাইজেরিয়ান ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী
ছয় গর্ভবতী নারীকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক যুবক। প্রিটি মাইক নামে এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি প্রকাশ করা হয়। তিনি দাবি করেন, ওই ছয়জনই গর্ভে তার সন্তান ধারণ করছেন। ঘটনাটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার এবং প্রিটি মাইক নামে ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মালিকের আসল নাম মাইক ইজে-নওয়ালি নুয়োগু। তিনি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের একটি নাইট ক্লাবের মালিক। 

প্রিটি মাইক ইনস্টাগ্রামে তার আড়াই লাখ ফলোয়ারকে জানান, ‘কোনো কারসাজি নয়... আমরা আমাদের জীবনের সেরা সময় যাপন করছি’। ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্রিটি মাইকের এর আগে একাধিক গার্লফ্রেন্ড ছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি পাঁচজন নারীকে নিয়ে বিয়ের পোশাকে পোজ দিয়েছিলেন। ছবির নিচে তিনি লিখেন, 'আমার তিনজন গার্লফ্রেন্ড এবং দুজন এক্সকে (সাবেক প্রেমিকা) বিয়ে করা আমার স্বপ্ন।
তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন থাকে এবং আমাদের সবার কল্পনা থাকে।’
এর আগে ২০১৭ সালে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে কুকুর বাঁধার চেইনে একটি মেয়েকে বেধে এনে তিনি সমালোচনার শিকার হন। পরে এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তার সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন। অনেকে তার এই  কাজকে ‘একই পাগলামি’ হিসাবে আখ্যা দিয়েছেন।

রচনাকাল : ২/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Bulgaria : 1  Canada : 2  China : 188  Czech Republic : 5  Europe : 2  Germany : 6  India : 407  Japan : 84  Lithuania : 2  
Norway : 1  Romania : 6  Russian Federat : 10  Saudi Arabia : 14  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 17  United States : 203  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Austria : 1  Bulgaria : 1  Canada : 2  China : 188  
Czech Republic : 5  Europe : 2  Germany : 6  India : 407  
Japan : 84  Lithuania : 2  Norway : 1  Romania : 6  
Russian Federat : 10  Saudi Arabia : 14  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 17  United States : 203  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আশ্চর্য নয় সত্য......অবাক হলেও সত্য ঘটনা তৃতীয় খণ্ড (অষ্টম পরিচ্ছেদ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৪৭৫৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী