শরতের আগমনে ........প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা- ১৪২৮ (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৮৮২ জন পড়েছেন।
শরতের আগমনে ........প্রকৃতি সেজেছে অপরূপা
শরতের কবিতা- ১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলি ফুটেছে বনে
কেয়াফুল ফুটে ঝোপেঝাড়ে,
প্রভাতপাখিরা ডাকে সবুজ তরুর শাখে
গাঁয়ের কাজল দিঘি পাড়ে।

বাড়ির আঙিনা পরে নিশির শিশির ঝরে
পূরব গগনে উঠে রবি,
ছোট ছোট ধানগাছে খেতমাঠ ভরে আছে
মনোহর শরতের ছবি।


এ গাঁয়ের রাঙাপথে দূর্বাদল বৃন্ত হতে
শিশিরের বিন্দু যবে ঝরে,
রবির কিরণ লাগে দূর্বাদল বৃন্ত জাগে
সোনাসম ঝিকিমিকি করে।


অজয়ের নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
দুইকূল কাশফুলে ভরা,
শরতের নীলাকাশে সাদামেঘ ভেসে আসে
অপরূপ লাগে বসুন্ধরা।


মাঠে মাঠে সোনা ধান পুলকিত হয় প্রাণ
রাখাল বাজায় বাঁশি দূরে,
ঢাকঢোল কাঁসি বাজে গাঁয়ের মন্দির মাঝে
আগমনী গান বাজে সুরে।
রচনাকাল : ১/৯/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  Germany : 10  India : 126  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  
Spain : 1  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 113  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 2  Europe : 24  France : 1  
Germany : 10  India : 126  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 14  Spain : 1  Turkey : 1  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 113  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনে ........প্রকৃতি সেজেছে অপরূপা শরতের কবিতা- ১৪২৮ (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী