শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯৪৫২০ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে ফুল ফুটে বনে বনে
শিউলি টগর ও চামেলি,
মাধবী মালতী লতা আঙিনায় কয় কথা
তুলসী তলায় ফুটে বেলি।


শরতের রবি উঠে কাননে কুসুম ফুটে
সোনা রবি ছড়ায় কিরণ,
বসি তরুর শাখায় বিহগেরা গীত গায়
নিত্য হেরি মধুর মিলন।


সাদামেঘ দলে দলে আনমনে ভেসে চলে
শঙ্খচিল পাখা মেলি উড়ে,
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
বাজে বাঁশি রাখালিয়া সুরে।


অজয় নদীর ঘাটে ক্রমে ক্রমে বেলা কাটে
যাত্রীদল হয়ে যায় পার,
বেলা যেই আসে পড়ে অজয় নদীর চরে
দিনশেষে সাঁঝের আঁধার।


গগনেতে তারা ফুটে পূর্ণিমার চাঁদ উঠে
জোছনায় হাসে নদীজল,
রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
পাখিদের শুনি কোলাহল।


রচনাকাল : ৩১/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 22  France : 2  Germany : 11  India : 115  Japan : 5  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 15  Ukraine : 1  United Kingdom : 11  United States : 101  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 22  France : 2  
Germany : 11  India : 115  Japan : 5  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 15  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 101  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৯৭১০৩
  • শুভ জন্মদিন
  • Manoj
    Manoj
  • প্রকাশিত অন্যান্য লেখনী