শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪০৯ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল শরৎ আজি উঠিল কাঁসর বাজি
ঢাকঢোল বাজিছে মন্দিরে,
পূজাপূজা গন্ধ ভাসে সাদামেঘ নীলাকাশে
কাশবন অজয়ের তীরে।

ফুটিল শিউলি যত টগর মল্লিকা শত
মাধবী মালতী আঙিনায়,
শরতের রং লাগে হৃদয়ে পুলক জাগে
তরুশাখে পাখি গীত গায়।

গাঁয়ের পথের ধারে বক বসে সারে সারে
কাজল দিঘির জল কালো,
কচুরিপানায় ভরা অপরূপ মনোহরা
সূর্যের কিরণে লাগে ভালো। 

অজয়ের নদীবাঁকে পিয়ালের বন থাকে
শালবনে কে বাঁশি বাজায়?
অজয়ের নদীচরে একতারা হাতে ধরে
বাউলেরা সুরে গান গায়।

জোছনায় নদীজল বয়ে চলে কল কল
পূর্ণিমার চাঁদ রাতে উঠে,
দেবীর মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
গগনেতে লক্ষ তারা ফুটে।

রচনাকাল : ২৮/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 3  China : 3  Europe : 23  France : 2  Germany : 10  India : 124  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 22  Ukraine : 2  United Kingdom : 13  United States : 114  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 3  China : 3  
Europe : 23  France : 2  Germany : 10  India : 124  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 22  Ukraine : 2  United Kingdom : 13  United States : 114  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৮৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী