হারিয়ে যাওয়া ভালবাসা (প্রেমের কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮১২ জন পড়েছেন।
হারিয়ে যাওয়া ভালবাসা (প্রেমের কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী 
 
হারিয়ে যাওয়া ভালবাসা
যেন ঝরে পড়া 
গোলাপ ফুলের মত,
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে হল জীবনের 
নীরব অভিমান যত।
 
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে ঝরে পড়া 
পাতার মর্মর ধ্বনি,
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে আলোক হারা 
অন্ধকারের খনি।
 
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে নদীতে হারানো 
যত চুনী আর পান্না।
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে হৃদয়ে জমানো
শত ব্যথা আর কান্না।
 
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে কেড়ে নেয় ঘুম 
বিনিদ্র রজনী জাগে,
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে ব্যথা ও বেদনা 
হৃদয় মাঝে রং লাগে।
 
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে নিভে যাওয়া 
শেষ প্রদীপের শিখা।
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে চোখের জলে
প্রিয়তমের ছবি আঁকা।
 
হারিয়ে যাওয়া ভালবাসা
মানে মেটাতে না পারা
আশা হলো নিরাশা
জীবননদীর বালুচরে 
আজও তাই কাঁদে
হারিয়ে যাওয়া ভালবাসা !!!

রচনাকাল : ২৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 5  China : 4  Europe : 31  France : 1  Germany : 11  India : 171  Iran, Islamic R : 2  Japan : 5  Kuwait : 1  
Lithuania : 1  Portugal : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 16  United States : 170  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 5  China : 4  Europe : 31  
France : 1  Germany : 11  India : 171  Iran, Islamic R : 2  
Japan : 5  Kuwait : 1  Lithuania : 1  Portugal : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 13  Ukraine : 2  
United Kingdom : 16  United States : 170  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হারিয়ে যাওয়া ভালবাসা (প্রেমের কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫০
  • প্রকাশিত অন্যান্য লেখনী