শ্রীকৃষ্ণের জন্মকথা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৯১১ জন পড়েছেন।
শ্রীকৃষ্ণের জন্মকথা 
- লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মাষ্টমী তিথি পূণ্য শুভক্ষণ,
কারাগারে জন্মিলেন দেবকী নন্দন।
যমুনার ওপারেতে নন্দের ভবন,
পুত্র লয়ে বসুদেব করিল গমন।


অশনি ঝলিছে মেঘে ঝরিছে বাদল,
উথাল পাথাল করে যমুনার জল।
পুত্র কোলে বসুদেব যমুনা কিনারে,
ভাবিছেন কি প্রকারে যাইব ওপারে।


শৃগালে দেখায় পথ অন্ধকার রাতে,
বসুদেব চলিলেন তার সাথে সাথে।
বাসুকি বিস্তারি ফণা ছত্র ধরে শিরে,
কৃষ্ণকোলে বসুদেব চলে ধীরে ধীরে।


শ্রী কৃষ্ণের জন্মকথা অমৃত সমান,
লিখেন লক্ষ্মণকবি কৃষ্ণ উপাখ্যান।

রচনাকাল : ২৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 2  France : 1  Germany : 10  India : 119  Iran, Islamic R : 1  Ireland : 3  Lithuania : 1  Netherlands : 2  
Russian Federat : 1  Saudi Arabia : 19  Ukraine : 1  United Kingdom : 15  United States : 112  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Europe : 2  France : 1  
Germany : 10  India : 119  Iran, Islamic R : 1  Ireland : 3  
Lithuania : 1  Netherlands : 2  Russian Federat : 1  Saudi Arabia : 19  
Ukraine : 1  United Kingdom : 15  United States : 112  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রীকৃষ্ণের জন্মকথা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪১৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী