শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫৩০২৭ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এলো রে এ ধরার পরে
বাজে আগমনী গান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি দূরে
মাঠে মাঠে সোনা ধান।

প্রভাত সময় মুক্ত বায়ু বয়
সবুজ ধানের মাঠে,
পাখা মেলি উড়ি আসে পানকৌড়ি
নয়ন দিঘির ঘাটে।

দিঘি ভরা জল করে ঝলমল
ফুটেছে কমল কলি,
গুঞ্জরণ করে সারাদিন ধরে
ধেয়ে আসে যত অলি।

ফুটেছে চামেলি চাঁপাফুল বেলি
শিউলি ফুটিল মেলা,
অজয়ের কূলে ভরা কাশফুলে
শালিকেরা করে খেলা।

অজয়ের ঘাটে সারাদিন কাটে
যাত্রীদল পার হয়,
দিনরাত ধরি কুলু কুলু করি
বহিছে নদী অজয়।

রচনাকাল : ২৭/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 4  Europe : 21  Germany : 6  India : 113  Japan : 1  Lithuania : 1  Poland : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 10  Ukraine : 1  United Kingdom : 9  United States : 92  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 4  Europe : 21  
Germany : 6  India : 113  Japan : 1  Lithuania : 1  
Poland : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 10  
Ukraine : 1  United Kingdom : 9  United States : 92  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৯৭৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী