শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৬৪২১ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল শরত হিমেল পরশ
নিশির শিশির ঝরে,
ফুটেছে শিউলি টগর চামেলি
ফুটে আছে থরে থরে।

গগনে গগনে চলে আনমনে
শুভ্র মেঘমালা দল,
রাঙাপথ পাশে ছোট দিঘি আছে
শীতল দিঘির জল।

পূরব গগনে সোনালী কিরণে
শরতের রবি হাসে,
ছোট এক নদী বহে বেগবতী
গ্রাম সীমানার পাশে।

অজয়ের তীরে প্রভাত সমীরে
দুলিছে কাশের ফুল,
কাশফুল বন শোভে মনোরম
অজয়ের দুই কূল।

শারদ সন্ধ্যায় আমাদের গাঁয়
ঘরে ঘরে দীপ জ্বলে,
চাঁদতারা হাসে সুনীল আকাশে
মৌন রাতি কথা বলে।

রচনাকাল : ২৬/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 26  Germany : 14  India : 122  Japan : 2  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 9  
Ukraine : 2  United Kingdom : 12  United States : 107  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 26  Germany : 14  
India : 122  Japan : 2  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 9  Ukraine : 2  United Kingdom : 12  
United States : 107  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৭৩৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী