জীবন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫১৪৬৩ জন পড়েছেন।
Atanu Basak

জীবন নদীর স্রোতে
নিত্য জোয়ার ভাটা 
কখনো খুশির বাণ
কখনো দুখের কাঁটা।

কখনো বা রোদ্দুর
কখনো হিমেল হাওয়া
কখনো বা বৃষ্টি
মনাকাশ মেঘে ছাওয়া।

কখনো চলার পথ
ঢেকে যাবে কুয়াশায়
কখনো খুশির ঢেউ
কখনো বা হতাশায়।

কখনো পড়বে পথে
সমস্যা বেড়াজাল
জীবনকে করে দেবে
একদম নাজেহাল।

কখনো বা সফলতা
জীবনে আনবে খুশি
আনন্দ ঝরনায়
কখনো যেওনা ভাসি।

কখনো বা প্রেম এসে
জীবন মাতিয়ে দেবে
কখনো বা বিচ্ছেদ
সব খুশি কেড়ে নেবে।

পাওয়া আর হারানোর
এই মেলবন্ধন
এই নিয়ে বয়ে চলে 
জীবনের স্পন্দন।

আলো আর আঁধারের
বারবার ফিরে আসা
কখনো বা কান্না
কখনো হাসিতে ভাসা।

পারবে না ফিরতে
যে পথ গিয়েছো ছাড়ি
জন্মের সাথে সাথে
জীবনের হাত ধরি।

জীবন নদের স্রোত
এভাবে এগিয়ে চলে
মৃত্যুর সঙ্গমে
একদিন গিয়ে মেলে।
রচনাকাল : ২৬/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 1  Europe : 24  France : 1  Germany : 7  India : 117  Japan : 2  Kenya : 1  Lithuania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 2  United Kingdom : 9  United States : 148  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 1  Europe : 24  
France : 1  Germany : 7  India : 117  Japan : 2  
Kenya : 1  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  
Ukraine : 2  United Kingdom : 9  United States : 148  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৫১২
  • প্রকাশিত অন্যান্য লেখনী