শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৮৪৯৬ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এসেছে প্রকৃতি হেসেছে
তরুশাখে পাখি গায়,
কুসুম কাননে মধু আহরণে
অলিদল দ্রুত ধায়।

আঙিনার পরে সোনা রোদ ঝরে
শিশির ঝরানো ঘাসে,
সুনীল আকাশে নির্মল বাতাসে
শুভ্র মেঘমালা ভাসে।

রাঙাপথ বাঁকে গাই বসে থাকে
বাছুরী চরে ডাঙায়,
রাখালিয়া সুরে বাজে বাঁশি দূরে
বাউলেরা গান গায়।

নদীঘাটে কাছে নৌকা বাঁধা আছে
যাত্রীদল হয় পার,
অজয়ের কূলে ভরা কাশ ফুলে
শোভা দেয় দুইধার।

দিবা অবসানে পশ্চিমের পানে
সূর্য অস্তাচলে যায়, 
সাঁঝের সানাই শুনিবারে পাই
দূরে নিঝুম সন্ধ্যায়।

রচনাকাল : ২৫/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 26  Germany : 7  India : 110  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 12  
Ukraine : 1  United Kingdom : 7  United States : 113  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 26  Germany : 7  
India : 110  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 12  Ukraine : 1  United Kingdom : 7  
United States : 113  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৩৮৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী