পরিবর্তন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১৪৬ জন পড়েছেন।
Atanu Basak

সময়ের সাথে সাথে
সব কিছু পাল্টায়
ডানপিটে দস্যি ও
নৌকার মাঝি হয়।
কখনো টাঙিয়ে পাল
কখনো বা হাল ধরে
সংসার তরী বেয়ে
উজানের পথে ফেরে।
আজকের ঘটনা যা
কাল তা অতীত হবে
ছোট্ট গাছের চারা
বৃক্ষের রূপ পাবে।
আজ যা সহজে পাও
কাল নাও পেতে পারো
সময়ের পিছু পিছু
এগোনোর পথ ধরো।
আজকের ছোট শিশু
কালকে যুবক হবে
সংসার সমুদ্রে
একা তরী সামলাবে।
কালের গতির স্রোতে
সব কিছু পাল্টায়
নতুনের মোড়কে তে
পুরানো হারিয়ে যায়।
                  Atanu Basak
রচনাকাল : ২৫/৮/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bosnia and Herz : 1  Canada : 4  China : 1  Europe : 22  Germany : 9  India : 128  Iran, Islamic R : 1  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 11  Saudi Arabia : 23  Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 147  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bosnia and Herz : 1  Canada : 4  China : 1  
Europe : 22  Germany : 9  India : 128  Iran, Islamic R : 1  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 11  Saudi Arabia : 23  
Ukraine : 1  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 147  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পরিবর্তন by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী