শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৩৫ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এসেছে গগনে হেসেছে
শরতের সোনা রবি,
ফুটেছে শিউলি টগর ও বেলি
হেরি অপরূপ ছবি।

আঙিনার পরে সোনা রোদ ঝরে
ছোটশিশু হাসে খেলে,
সুনীল আকাশে সাদা মেঘ ভাসে
চিল উড়ে পাখা মেলে।

রাঙাপথ বাঁকে টিয়া ঝাঁকে ঝাঁকে
সারাদিন করে খেলা,
শালিকের দল করে কোলাহল
পড়ে আসে যবে বেলা।

অজয়ের চরে বেলা আসে পড়ে
সূর্য যায় অস্তাচলে,
লোহিত বরণ সোনার কিরণ
ঝরে অজয়ের জলে। 

সাঁঝের আকাশে লক্ষ তারা হাসে
চাঁদ উঠে মাঝরাতে,
শুভ্র জোছনায় মিটি মিটি চায়
রাত জাগে একসাথে।

রচনাকাল : ২৪/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 4  Germany : 11  India : 135  Ireland : 4  Lithuania : 2  Philippines : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 10  United States : 146  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 3  Europe : 4  Germany : 11  
India : 135  Ireland : 4  Lithuania : 2  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  Ukraine : 2  
United Kingdom : 10  United States : 146  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী