শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯২০৭৩ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ 
শরতের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সুনীল আকাশে সাদা মেঘ ভাসে
এসেছে শরৎ আজি,
সবুজে সবুজে মাঠ ছেয়ে আছে
শোভা দেয় তরুরাজি।

দিঘি ভরা জল করে ঝলমল
তালগাছ তার পাড়ে,
শালিকের দল আসে অবিরল
গাঁয়ের পথের ধারে।

কুসুম কাননে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
কচি ধানগাছে মাঠ ভরে আছে 
শোভা অতি মনোহর।

সোনা রবি উঠে কাশফুল ফুটে
অজয়ের দুই ধারে,
দূরের আকাশে শঙ্খচিল ভাসে
বক উড়ে সারে সারে।

যেদিকে তাকাই তুলনা যে নাই
হেরি শরতের ছবি,
অজয়ের চরে বেলা আসে পড়ে
পশ্চিমে লুকায় রবি।

রচনাকাল : ২৩/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Bangladesh : 1  Canada : 3  China : 3  Europe : 25  Germany : 7  India : 119  Lithuania : 1  Pakistan : 2  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 11  United States : 82  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Bangladesh : 1  Canada : 3  
China : 3  Europe : 25  Germany : 7  India : 119  
Lithuania : 1  Pakistan : 2  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 82  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৫৫৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী