শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৯০ জন পড়েছেন।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ
শরতের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে গগনে সাদা মেঘ ভাসে
শরতের রবি উঠে,
কুসুম কাননে আসে অলিগণে
ফুলশাখে ফুল ফুটে।


রাঙাপথ বাঁকে বটতরু শাখে
প্রভাত পাখিরা গায়,
সোনা রোদ ঝরে অজয়ের চরে
কাশবন দেখা যায়।


নদীর দুকূলে ভরা কাশফুলে
আসে শালিকের দল,
বধূরা সকলে আসে দলে দলে
ঘরে নিয়ে যায় জল।


কচি ধানগাছে খেত ভরে আছে
কচি ঘাসে আল ভরা,
বসুধা আজিকে হেরি চারিদিকে
অপরূপা মনোহরা।


শারদ আকাশে সাদা মেঘ ভাসে
শরতের আগমনে,
তরুর শাখায় পিকদল গায়
ফুল ফুটে বনে বনে।
রচনাকাল : ২১/৮/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 3  China : 2  Europe : 26  France : 1  Germany : 11  India : 124  Japan : 1  Lithuania : 1  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 19  Spain : 1  Ukraine : 2  United Kingdom : 14  United States : 115  Uzbekistan : 1  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 3  China : 2  Europe : 26  
France : 1  Germany : 11  India : 124  Japan : 1  
Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 19  Spain : 1  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 115  Uzbekistan : 1  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শরতের আগমনী........ বাতাসে পূজোর গন্ধ শরতের কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী